Showing posts with label অন্য রাজ্য. Show all posts
Showing posts with label অন্য রাজ্য. Show all posts

Sunday, July 12, 2020

■■||পাতি নয় 'পাতরাতু'||■■

    পৃথিবীতে দেখার জিনিসের কোনও শেষ নেই আর সেটা যদি ঘোরার জাইগা হয় তাহলে তো কথাই নেই। আজ এই রকম একটি জাইগার কথা আপনাদের বলবো এক ঝলক দেখলে 'জুলুক' বলে ভুল হতেই পারে এবং সেটা স্বাভাবিক ও! সেই একই রাস্তার দুধারে সবুজে মোরা প্রশস্ত পথ, একই এঁকেবেঁকে এক মনে চলা রাস্তা , যাকে আমরা 'জিগজ্যাগ রোড' বলে জানি- সেই সমস্ত হুবহু এক! সব এক হলেও আজ যে জায়গাটার নাম আপনারা জানবেন তা শুনলে বিষম খেতেই পারেন!  কারন জায়গাটি নর্থ বেঙ্গল তো দূরে থাক তার আশেপাশেও না। আজকের গন্তব্য হল 'পাত্রাতুভ্যালি'।

   পাত্রাতুভ্যালি ঝাড়খন্ড জেলায় অবস্থিত বর্তমান সময়ে ভীষন জনপ্রিয় একটি টুরিস্ট স্পট! রাতু থেকে পাত্রাতু যাওয়ার রাস্তায় পিথুরিয়া পার করলেই চোখের সামনে খুলে যাবে একের পর একর চমক! পুরো রাস্তা জুড়ে রয়েছে রূপকথার মত সাজানো জায়গা দৃশ্য! এতটাই মন মহোক যে সেই পথ আপনাকে টেনে নিয়ে যেতে বাধ্য করবেই সামনের দিকে! যত এগোবেন মনে হবে জুলুক কিংবা খান্ডালা-লোনাওয়ালা- পুনে রোড ধরে এগিয়ে চলেছেন আপনি। মনেই হবেনা যে এইখান থেকে রাচি মাত্র 35 কিমি দূরেই!  রোমাঞ্চকর অনুভূতি পেতে গেলে ঘুরে আসতে পারেন পাত্রাতু ভ্যালি! উপর থেকে ছবিতে দেখলে মনে হবে জটের মতন পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তা চলেগেছে সামনের দিকে আর সেই রাস্তার শেষে গেলে এক অদ্ভুত সুন্দর ভিউএর সাক্ষী থাকবেন তা নিশ্চিত! 

    এইখানে গেলে 'পাত্রাতু লেক রিসোর্ট' ঘুরে আসতে পারেন। মাত্র 20 টাকার বিনিময়ে টিকিট মিলবে। ভেতরে রয়েছে পাতরাতু লেক। নৌকা বিহারে যেতে মন্দ লাগবেনা। চিলকা লেক যারা গেছেন তারা হয়তো ভাবতে পারবেন 'আবার লেক! গলা কাটবে' ! একদম না বিশ্বাস করুন! খুব সামান্য কিছু টাকার বিনিময়ে আরো বেশি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন।পাহাড় বেষ্টিত এখানে লেক। শীত কালে না না পরিযায়ী পাখি এসে জানান দেয় শীত এসেছে! পিকনিক স্পট হিসাবে এই জায়গাটি খুব নজর কেড়েছে। তাছাড়া না না ধরনের স্পোর্ট এক্টিভিটির সুযোগ রয়েছে। ছোট থেকে বড় সবার জন্যই কিছুনা কিছু আছে। তাছাড়া পাতরাতু ড্যাম আছে। দেখে নিতে পারেন।

 কখন যাবেন?
নভেম্বর থেকে মার্চ মাস ভীষণ উপযুক্ত সময় এইখানে যাওয়ার। তবে বর্ষা কালে গেলেও একদম আলাদা রকমের এবং অদ্ভুত সৌন্দর্যের সাক্ষী থাকবেন তা না বললেই নয়। কারন একদিকে মেঘলা অবহাওয়া আর বৃষ্টির জলে বেড়ে ওঠা সবুজ গাছপালার দাপট আপনার মন কাড়বেই!


























Tuesday, June 30, 2020

পঞ্চলিঙ্গেশ্বর

আপনি কি পাহাড় ভালোবাসেন সঙ্গে জঙ্গল ও কি বললেন সঙ্গে সমুদ্র থাকলে ভালো হতো ? তাহলে আপনি একদম ঠিক পোস্ট দেখছেন হা এই পোস্ট টি সম্পূর্ণ আপনার জন্য এবং আপনার মতো আরও যারা ভালো বাসেন তাদের সবার জন্য আমার মানে  দেবের সাথে ভ্রমণ এর একটি লেখা। 
 
পঞ্চলিঙ্গেশ্বর ওড়িশার বালাসোর জেলার পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি মজাদার গ্রাম। প্রকৃতির প্রশান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য পঞ্চলিনেশ্বরকে একটি আদর্শ সাপ্তাহিক ছুটির ঠিকানা।  পাহাড়, ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক বিপুল ভান্ডার পঞ্চলিঙ্গেশ্বর।রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাও.

           বালাসোর থেকে ৩২ কিলোমিটার দূরে জাগ্রত শৈবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বর।গহীন বন, গহন অরণ্য; ঘন বনানীর ঠাশ বুনট।  এই স্থানটির প্রধান আকর্ষণ হ'ল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যা নীলাগিরি পাহাড়ের নিকটে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত।  পাহাড়ের নীল আর আকাশের নীল মিলেমিশে ভুবনটাই নীলাভ পঞ্চলিঙ্গেশ্বর.  মন্দিরে পৌঁছতে আপনাকে 263 সিঁড়ি বেয়ে উঠতে হবে যেখানে একটি ছোট জলের প্রবাহে নিমজ্জিত পাঁচটি শিবলিঙ্গ রয়েছে।ভয় নেই. ফাঁকে ফাঁকে জিরিয়ে নেওয়ার জায়গা পাবেন. প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ হয়ে যখন আপনি গন্তব্যে পৌঁছাবে তখন আপনার প্রধান আকর্ষণ পাথরে ঝর্ণার নীচে অদৃশ্য অথচ হাত দিয়ে অনুভব করা যায় এমন পাঁচটি ছোট ছোট শিবলিঙ্গ. কথিত আছে বনবাসকালে রাম জায়া সীতা স্বয়ং এই পঞ্চ লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন.কৃষ্ণচূড়া রাধাচূড়া শাল শিরিষ ইত্যাদি বৃক্ষ পঞ্চলিঙ্গেশ্বর একটি গহন অরণ্য. আছে হাজার রকমের পাখি মাঝে মাঝে বুনো শুয়োর ও হাতি. 

             আরে কি দেখছেন এখানে সমুদ্র কই? আরে আছে এই বার।সময় পেলে ঘুরে আসুন কেয়া- কাজু আর ঝাঊ এ ছাওয়া কোষ্টাল হ্যামলেট চাঁদিপুর সাগর বেলা। ছোট্ট অবকাশ যাপনে মনোরম।চাঁদিপুর এর বালুকাবেলা পর্যটক দের বিমোহিত করে। তবে সফেদ ফেনার অভাব চাঁদিপুর এর সাগর পাড়ে। 


কীভাবে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছাবেন :- হাওড়া থেকে বালাসোর. বালাসোর থেকে অটো বা গাড়ি ধরে চলে আসুন পঞ্চলিঙ্গেশ্বর. কলকাতা থেকে সুজাসুজি ৫ ঘণ্টার ড্রাইভ এ চলে আসুন পঞ্চলিঙ্গেশ্বর. (২৮০ কিমি).


রাত্রিবাসের জন্য পঞ্চলিঙ্গেশ্বরে এবং ট্যুর সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ ঃ বুকিং পাটনার ( BS TOURS AND TRAVELS )

নোটঃ তথ্য ও ফটো দেবজ্যোতি ................কলমে দেব.

























চুইখিম

চুইখিম বাগরাকোট থেকে লাভা লোলেগাঁও যাওয়ার পথে পাহাড়ের কোলে সবুজে ঢাকা একটি ছোট্ট গ্রাম হলো চুইখিম। শিলিগুড়ি থেকে ওথলাবাড়ির সাড়ে চার কিলোমিটা...