Thursday, August 13, 2020

পেনাং এর প্রনাম

নেশা টাকে পেশা করার পর থেকে পাহাড়ের বুকে ডানা মেলে ওড়ার নেশা টা আমাকে ছেড়ে যেতে চায় না আর আমিও যেতে দিও না, সেটা আপনারা জানেন,কালিমপঙ জেলার বিভিন্ন ছোট ছোট সুন্দরী গ্রামের খোঁজ আপনাদের অনেক দিয়েছি, কিন্তু আজ যে গ্রামের খোঁজ দিতে চলেছি সেটা অধিকাংশ পাহাড় প্রেমী মানুষের কাছে আজও অধরা, পাহাড়ের বিভিন্ন অনাচেকানাচে ঘোরার নেশায় একদিন হঠাৎ করে এক পাহাড়ি বন্ধুর বাইকে করে পেয়েছে যাই কালিমপঙ শহর থেকে 22 কিলোমিটার দূরে এক অচেনা সুন্দরী গ্রাম পেনাং , পাহাড়ী বন্ধু কে সাথে নিয়ে উড়ে চলেছি অজানার উদ্দেশে, হঠাৎ চোখে পড়ে এক নির্জনে চারিদিক ধান ক্ষেত ও ওক পাইন ফার গাছের সারির ফাঁকে উকি দিচ্ছে মির্মল একটা ছোট্ট গ্রাম,, যেখানে বসতি বলতে মাত্র 25/30 টি ঘরের বাসিন্দা,,তার মধ্যেই চোখে পড়লো সুন্দর সাজানো একটি রঙিন ঘর,, খোঁজও করলাম সেটি একটি হোমস্টে, যেটা আজও পাহাড় প্রেমী দের কাছে পৌঁছে দিতে পারেনি তাঁরা,,এদের সাথে কথা বলে থেকে গেলাম একটি রাত এই ছোট্ট নীড়ে,,, আপ্যায়ন কথা টা এদের জন্য খুব ছোট কথা,যেন মনে হলো তাদের কাছে তাদেরই কোনো নিকট ভাই বা দাদা এসেছে,,, একটা নির্ভজাল গ্রাম অল্প সংখ্যক মানুষ চারি দিকে ধান,ফুলকপি, বাধাকপি, ভুট্টা, গাজর, বিন্মস,আরো কত কিছু চাষ করে নিজের জীবন যাপন করছে,,, এই মানুষ গুলোর অনেকেই হিদী ভাষা টুকুও বলতে পারেন,, চারি দিকে মনমাতানো নাম না জানা পাখির ডাক আর হিমশীতল বাতাস নিয়ে সন্ধে নামে ঝিঝির ডাক আর জোনাকির আলোয়,, কি করে না ভালোবসে থাকা যায় এদের বলুনতো,,,আর এরাম শান্তি কোথায় আছে আমাদের কংক্রিটের জঙ্গলে,, আপনারাও যান একটু ঘুরে আসুন এই মানুষ গুলোর মাঝে,, শান্তি ভাষা টার একটা নতুন রূপ পাবেন

আপনাদের আমন্ত্রণ রইলো এই মানুষ গুলোর পক্ষ থেকে পেনাং গ্রামে🙏🙏











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

চুইখিম

চুইখিম বাগরাকোট থেকে লাভা লোলেগাঁও যাওয়ার পথে পাহাড়ের কোলে সবুজে ঢাকা একটি ছোট্ট গ্রাম হলো চুইখিম। শিলিগুড়ি থেকে ওথলাবাড়ির সাড়ে চার কিলোমিটা...