Friday, June 26, 2020

লাটপাঞ্চর

পক্ষীবিদ ও পাখির ছবি তুলতে যারা ভালোবসেন তাদের কোথায় এই গ্রাম নাকি পাখির স্বর্গ রাজ্য, #লাটপাঞ্চর হলো কার্শিয়াং মহকুমা তেই অবস্থিত একটি জঙ্গল বেষ্টিত ভুটিয়া গ্রাম, প্রসিদ্ধ পাহাড়ি জঙ্গল মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুআরির শুরু এই অঞ্চল থেকে,পাখি সম্বন্ধে আমার যা সামান্য গেন তাতে ২৬০(260) প্রজাতির পাখি এখানে দেখতে পাওয়া যায়, সমুদ্র পিষ্ঠ থেকে এই গ্রামের উচ্চতা ৪৫০০ ফুট(4500) এর কিছু বেশি, ও আসে পাস থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, গ্রামের খুব কাছেই আছে সূর্যাস্ত দেখার ভিউ পয়েন্ট ও ৩০০ বছরেরও বেশি পুরানো মাটির মোনাস্ট্রি যেটা বংশ পরাক্রম একই পরিবার সেবা করে আসছে,, তাই সাধারণত সারা বছরই মনোরম আবহাওয়া থাকে এই অঞ্চলে, সেই জন্য জঙ্গল ও আবহাওয়া র জন্য পাখিদেরও আনাগোনা অনেক বেশি, সারা ভারতে নেকেড হর্নবিল একমাত্র এখানেই দেখা যায়, আর স্পটেড ঈগল টাও বেশ ভালোই পাওয়া যায়,, এছাড়াও আরো পাখি বলতে Blue Whistling Thrush, Minivet, Sunbirds, Minivet, Woodpeckers, Bulbul, Drongo, Kingfisher, Falcon, Eagle ইত্যাদি ইত্যাদি,
সেলফু পাহাড় এখন দেহে খুবই কাছে মাত্র ৩ কিলোমিটার(3km), এবং জঙ্গলের প্রবেশ দ্বার খুবই কাছে,, এক কথায় দু তিন দিনের জন্য একটা অনবদ্য ট্রিপ,, এই প্রকৃতির কোলে কোটা দিন শান্তি পাবেন🙏

★★ কিভাবে যাবেন :-- নিউ জলপাইগুড়ি থেকে ৪৫ কিলোমিটার(45km) গাড়ি ভাড়া ২৫০০টাকা(2500),
দার্জিলিং থেকে ৪০ কিলোমিটার(40km) গাড়ি ভাড়া ২৫০০টাকা(2500), কালিম্পঙের শহর থেকে ৫৩ কিলোমিটার(53km) গাড়ি ভাড়া ২৮০০টাকা (2800)

★★ কি কি দেখবেন :-- একটা দিন হাতে সময় থাকলে দেখে নিতে পারেন সেলফু, সিটঙ, আহলদাড়া, নামথিং লেক, ৩০০ বছরের পুরনো মাটির তৈরি বুদ্ধ মন্দির, আর একটা দিন পায়ে হেটে পাখি দেখা ও মহানন্দা জঙ্গল ঘুরে।।,,
জঙ্গল প্রবেশের টিকিট মাথাপিছু ১০০ টাকা ও ক্যামেরা চার্জ ৫০টাকা,,







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

চুইখিম

চুইখিম বাগরাকোট থেকে লাভা লোলেগাঁও যাওয়ার পথে পাহাড়ের কোলে সবুজে ঢাকা একটি ছোট্ট গ্রাম হলো চুইখিম। শিলিগুড়ি থেকে ওথলাবাড়ির সাড়ে চার কিলোমিটা...