Friday, June 26, 2020

Kashyem.....

Kashyem... a small hamlet...

( Dimmali'z homestay)

So serene that it would make you forget everything else.! 

...   রামধুরা ছাড়িয়ে পিচ ঢালা রাস্তা ধরে গাড়ি কিছুটা এগোতেই ডান দিকে কাঁচা রাস্তায় প্রবেশ,আমাদের গন্তব্য অনাঘ্রাত কাশ্যেম।।গাড়ি চলেছে, দুদিকে ঘন জঙ্গল, রাত নেমেছে কাশ্যেমে, দূরে পাহাড় গুলিতে জোনাকি আলোর মেলা, সে এক অদ্ভুত গা ছমছমে রহস্যময়তা।। রাস্তা বেশ খারাপ হলেও বেশ এক আদিম আকর্ষণ গ্রাস করে চলেছে আমার মন প্রাণ।। হঠাৎ ঝোরা'র শব্দ, দাড়ালাম, চাঁদের আলোয় ঝর্ণার জলে হীরকদীপ্তি, ঘন জঙ্গলে'র মাঝে এহেন অনুভূতি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছিলাম।।কাশ্যেম এখনো অখ্যাত ফলে রাস্তা চিনতে একটু সমস্যা হলেও অশেষ বার বার ফোন করে সাহস দিয়ে গেছে, ঝর্ণা পার হতেই সামনে অশেষ রাই বাইক নিয়ে দাঁড়িয়ে.... "সঞ্জয় দাজু ওয়েলকাম ", অশেষ এর ডাকে সম্বিত ফিরে পেলাম,এতক্ষণ তো মায়ার জগতে ছিলাম।।এগিয়ে গিয়ে ওর বাড়ি।। দোতলা বাড়ি, উপরে ছাদ।।ছাদ থেকে চাঁদের আলোয় স্নাত নীল পাহাড় মানে রাবাংলা, তার উপরে কাঞ্চনজঙ্ঘা,মেঘের আড়ালে তখন তিনি লুকিয়ে রয়েছেন।।

     রাতে অশেষ এর গীটার সহযোগে নেপালী গান,আড্ডা চা পকোড়া আর কি চাই।।একটু রাত হতেই গরমাগরম মুরগী র ঝোল আর ভাত।।বাইচুং  মানে অশেষ এর বন্ধুর রান্নার হাত চমৎকার।। ঝালে ঝোলে অম্বলে এলিমেন্টারী ক্যানেল এ তখন সমুদ্রের ঢেউ।।

     ভোর হয়েছে,পাখি দের ডাকে ঘুম ভেঙে দেখি......না থাক, ভাষার সেই সাধ্যি নেই যে প্রকাশ করে, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা সপারিষদ উপস্থিত।। ছাদে গ্রীন টি সহ বসে রইলাম প্রায় ঘন্টা দেড়েক, গায়ের রোম খাড়ান দিয়ে বসে আছে,নামার নামগন্ধ নেই।।।" দাজু চলিয়ে ব্রেকফাস্ট রেডি"....  বাইচুং এর আন্তরিক ডাকে সম্মোহনী আবেশ কাটল।। রুটি তরকারি খেয়ে এবার গ্রামের চারপাশে হাঁটা, চারিদিকে সবুজ, বাড়ির পিছন দিক ধরে কিছুটা গেলেই এক অদ্ভুত ছোট্ট হাইকিং করে পৌছে গেলাম এক স্বর্গ রাজ্যে, এ পথ আমি জীবনে ভুলব না, উপর থেকে কাঞ্চনজঙ্ঘা র দৃশ্য দেখে তখন চোখ প্রায় ভিজে এসেছে।। এই অনুভূতি সকলের সাথে ভাগ করে নেওয়াও সম্ভব নয়।।।বেশ খানিকটা সময় কাটিয়ে নেমে আরও কিছু ট্রেইল ধরে হেঁটে বেড়ালাম।।পাহাড়ি, অনাঘ্রাত গ্রামের পথে প্রান্তরে যারা বেড়াতে ভালবাসেন তাদের জন্য কাশ্যেম অনবদ্য।। 

      এবার কাজের কথায় আসি, অশেষ এর দিমালিজ হোমস্টে তে চারটে ঘর, একটি তে শুধু ভিউ আছে বাকি গুলিতে নেই, ঘর এবং বাথরুম বেশ ছোট।।ওর মূল আকর্ষণ ছাদ থেকে ভিউ, উফফ সে ভোলার নয়, ছাদে বসেই কেটে যায় সারা বেলা।।ঘর গুলি বেসিক কিন্তু বেশ বেশ পরিচ্ছন্ন, হোমস্টে তে সাদা চাদর, পিলো কভার দেখে আমি চমকে গেছি এবং বেশ পরিচ্ছন্ন সেগুলি, বাথরুম ও বেশ পরিচ্ছন্ন।। ওর একটা বেশ বড় বসার ঘর আছে সেটিতেও বসে থাকতে ভাল লাগে।।

      কাশ্যেম গ্রাম কালিম্পং থেকে ২০ কিমি এবং রংপো থেকে ১২ কিমি।। NJP থেকে সময় প্রায় ৪ ঘন্টা মত  এবং রিজার্ভ কার ফেয়ার ৩৫০০-৪০০০, এছাড়া আপনি কালিম্পং অবধি শেয়ার এ এসে গাড়ি নিতে পারেন,খরচ হবে ১৮০০-২০০০ মত।।

      সাইটসিং এর জন্য বেশ কিছু জায়গা আছে যেগুলি রামধুরা,ইচ্ছে গাও থেকেও হয় তবে আমি বলব এ জায়গা হেঁটে বেড়ানোর।। 

  থাকা ও খাওয়া সহ খরচ ৯০০/ দিন/ মাথা 

  Contact for booking 

Dimmaliz homestay

Ases Dimmali'z Rai +916295581592/8967087658











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

চুইখিম

চুইখিম বাগরাকোট থেকে লাভা লোলেগাঁও যাওয়ার পথে পাহাড়ের কোলে সবুজে ঢাকা একটি ছোট্ট গ্রাম হলো চুইখিম। শিলিগুড়ি থেকে ওথলাবাড়ির সাড়ে চার কিলোমিটা...