ভ্রমনের জীবন টাকে হটাৎ এক মহামারী
রোগ এসে ছিন্ন ভিন্ন করে দিলো,, না দেবের সাথে ভ্রমণ বলবে সেটা ঠিক কথা না, প্রকৃতিকে ভালোবাসি আমরা যারা,, তাদের কাছে নতুন করে শান্ত স্নিগ্ধ প্রকৃতি দেখার আরো নেশা বাড়িয়ে দিল,, এখন জানার ইচ্ছা হচ্ছে পাহাড়,জঙ্গল,নদী তুমি কেমন আছো,
এই প্রকৃতি নিজেকে কতটা সাজিয়ে তুলেছে সেটা আপনি দেবের সাথে ভ্রমণ হাত ধরে ঘুরতে না গেলে হয়তো একটু হলেও আফসোস করবেন,, দেবের সাথে ভ্রমণ বার বারই দিয়ে এসেছি আপনাদের,
তাই এবার চললাম #জামুই বলে একটা গ্রামে, যেটা পাহাড়ের রানীর একদমই কাছে, মনে 10 কিলোমিটার,
চারি দিকে গাঢ় সবুজ চা বাগানে ঘেরা এই মন ভরানো গ্রাম, তার সাথে দুহাত তুলে ডাকছে অদূরে দাঁড়িয়ে থাকা #কাঞ্চনজঙ্ঘা বা আপনাদের গুমন্ত #কুম্ভকর্ণ ,
গ্রামে কিছু লেপচা, গুরুং জাতির বসবাস, মানুষ গুলোর জীবিকা বলতে চা, বিভিন্ন চাষ,ও অল্প কিছু পশু পালন,, এই মানুষ গুলো আপনার আমার উপস্থিতি টাকে নিজেদের আপনজন বলে মনে করে,,তারা আজও বোঝে না মহামারী কি সেটা, তারা আজ
তাদের পরিবেশ প্রকৃতি কে সুন্দর করে সাজিয়ে রাখছে আপনার জন্য আপনি কবে আসবেন সেই আশায়,,নাম না জানা বিভিন্ন ফুল আর অর্কিডে ভরিয়ে তুলেছে নিজেদের এই ছোট্ট গ্রাম কে, দলে দলে পাখি এসে খোঁজ করছে আপনাদের গ্রামের #অনাচেকানাচে,, ভালো আছে তারা সবাই আমরাও ভালো থাকি তারাও চায়, তাই নিজেদের গ্রাম কে আরো বেশি করে অর্গানিক করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে আপনি সেখানে গিয়ে কীটনাশক মুক্ত খাবারের স্বাদ নিতে পারেন, এদের এই নির্মম ভালোবাসা আর আপনাকে ভালো রাখার প্রচেষ্টা আপনাকে এক অন্য অনুভূতির সাক্ষী করে রাখবে,
তাই দেবের সাথে ভ্রমণ দেওয়া #নতুনেরখোজেঁ কাটিয়ে আসুন 2 টো দিন,,, দেখবেন আবার শান্তি ফিরে এসেছে নিজেদের জীবনে,, এই অনুরোধ টুকু রইলো আপনার কাছে দেবের সাথে ভ্রমণ পক্ষ থেকে🙏
★★★ কি ভাবে যাবেন:-- নিউ জলপাইগুড়ি থেকে 80 কিলোমিটার সরাসরি গাড়ি নিয়ে যেতে পারেন, ভাড়া পড়বে 3500 টাকা মতো,, এছাড়াও শেয়ার গাড়িতে দার্জিলিং গিয়ে সেখান থেকে মাত্র 10 কিলোমিটার একটা গাড়ি ভাড়া করে নিতে পারেন 800/1000 টাকা পড়বে,,
★★★:-- থাকা খাওয়া খরচ এজনের একদিনের
1650 টাকা(প্রাতরাশ থেকে রাতের খাওয়া)
★★★:-- ঘোরাঘুরি গ্রাম সংলগ্ন আশেপাশে ও দার্জিলিং এর সমস্ত পার্শ্ববর্তী দর্শনীয় স্থান গুলো।
















































